ইরানে নারীদের জন্য দীর্ঘদিনের একটি আইনি ও সামাজিক বাধার অবসান ঘটেছে। গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ একটি নতুন অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে এখন থেকে ইরানি নারীরা আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল ও স্কুটার চালানোর লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। এর আগে দেশটির ট্রাফিক আইনে নারীদের বাইক চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ না থাকলেও,
ইরানে নারীদের জন্য দীর্ঘদিনের একটি আইনি ও সামাজিক বাধার অবসান ঘটেছে। গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ একটি নতুন অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে এখন থেকে ইরানি নারীরা আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল ও স্কুটার চালানোর লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। এর আগে দেশটির ট্রাফিক আইনে নারীদের বাইক চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ না থাকলেও, বাস্তবে কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানাত। এই আইনি অস্পষ্টতার কারণে এমনকি দুর্ঘটনার শিকার হলেও নারীদেরই আইনিভাবে দায়ী করা হতো। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাফিক পুলিশ এখন থেকে নারী আবেদনকারীদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান এবং পরীক্ষার মাধ্যমে লাইসেন্স দিতে বাধ্য থাকবে। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে ইরানে শুরু হওয়া নারী অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এবং সাম্প্রতিক সামাজিক চাপের মুখে সরকারের এই সিদ্ধান্তকে একটি বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *