728 x 90

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: পোস্টাল ব্যালটে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: পোস্টাল ব্যালটে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতিমধ্যে তাদের ভোটদান সম্পন্ন করেছেন। অন্যদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত সরকারি কর্মকর্তা ও অন্যান্য নিবন্ধিত ভোটারদের কাছেও ব্যালট পাঠানোর প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত দেশে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে এবং ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন তাদের ভোট দিয়েছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটে অংশ নেওয়ার জন্য ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেছেন, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় মাইলফলক।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories