728 x 90

ঢাকা-৮ আসনের জন্য ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নাসিরুদ্দিন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের জন্য ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নাসিরুদ্দিন পাটওয়ারী

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারী আজ তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। ৮ দফার এই ইশতেহারে তিনি শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের তদন্ত এবং দ্রুত বিচারের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য, ওসমান হাদি নিজেও এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারী আজ তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। ৮ দফার এই ইশতেহারে তিনি শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের তদন্ত এবং দ্রুত বিচারের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য, ওসমান হাদি নিজেও এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার হত্যার বিচার এখন আন্দোলনের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। নাসিরুদ্দিন পাটওয়ারীর ইশতেহারে আরও রয়েছে—ঢাকা-৮ আসনকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা, আধুনিক পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ও আইটি হাব গড়ে তোলা। গতকাল ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি বলেছিলেন, ইনকিলাবের চেতনাকে ধারণ করেই তিনি সংসদের ভেতরে ও বাইরে লড়াই করবেন। নেতা-কর্মীরা মনে করছেন, এই ৮ দফা ইশতেহার এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories