জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উন্নত
জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডেও পাঠানো হয়েছিল। সেখানে দীর্ঘ সময় আইসিইউ-তে থাকার পর সম্প্রতি দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ১৮ মাস অসহ্য শারীরিক যন্ত্রণার সঙ্গে লড়াই করা এই যোদ্ধার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *