টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জেরে সৃষ্ট আন্তর্জাতিক ক্রিকেটীয় জটিলতা নিরসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু পাকিস্তান। ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছিল, তার তীব্র বিরোধিতা করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি আরও জটিল হয় যখন পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জেরে সৃষ্ট আন্তর্জাতিক ক্রিকেটীয় জটিলতা নিরসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু পাকিস্তান। ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছিল, তার তীব্র বিরোধিতা করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি আরও জটিল হয় যখন পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। এতে সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ মিলিয়ে আইসিসির প্রায় ৬ হাজার কোটি রুপির বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এই সংকট কাটাতে আজ রোববার লাহোরে আইসিসির মধ্যস্থতায় পিসিবি ও বিসিবির মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দিতে শনিবার দিবাগত রাতে লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পাকিস্তানের আল্টিমেটাম প্রত্যাহারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। মূলত আর্থিক ক্ষতি এড়াতে এবং বিশ্বকাপের জনপ্রিয়তা ধরে রাখতেই আইসিসি এখন ব্যাকফুটে। আজ বিকেলেই বিসিবি সভাপতির ঢাকা ফেরার কথা রয়েছে, যার মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত রূপরেখা পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *