আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতি এখন তুঙ্গে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় তার নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এর ইসিবি চত্বরে প্রথম জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতি এখন তুঙ্গে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় তার নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এর ইসিবি চত্বরে প্রথম জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা স্কুল গেট, শ্যামলী ক্লাব মাঠ এবং সবশেষে বাড্ডার সাঁতারকুল সানভ্যালী মাঠে তিনি বক্তব্য দেবেন। এসব জনসভায় তারেক রহমান মূলত বিএনপির নির্বাচনি ইশতেহার, রাষ্ট্রের সংস্কার এবং ‘আগামী দিনের বাংলাদেশ’ গড়ার নতুন রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন। বিএনপির নীতিনির্ধারকদের মতে, চেয়ারম্যানের এই সরাসরি অংশগ্রহণ ঢাকার নির্বাচনী মাঠে ধানের শীষের প্রার্থীদের পক্ষে গণজোয়ার তৈরি করবে। উল্লেখ্য, আগামীকাল ৯ ফেব্রুয়ারি তিনি ঢাকা মহানগর দক্ষিণের আরও ৮টি আসনে জনসভা করবেন
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *