ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআরের কাছে একটি আনুষ্ঠানিক ‘নোট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআরের কাছে একটি আনুষ্ঠানিক ‘নোট ভারবাল’ পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিতে মারাত্মক আহত হন শরিফ ওসমান হাদি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। প্রেরিত চিঠিতে এই হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকার অঙ্গীকার করেছে যে, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে এই মামলার সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। জেনেভা মিশন থেকে ইতিবাচক সাড়া পাওয়ামাত্রই পরবর্তী কার্যক্রম শুরু হবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *