বাংলাদেশ রেলওয়ের বহরে আধুনিক যাত্রীবাহী এবং পণ্যবাহী কোচ যুক্ত করার লক্ষ্যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ সরকার। বর্তমানের ক্রমবর্ধমান যাত্রী চাপ এবং পুরনো কোচের সংকট কাটাতে উন্নত প্রযুক্তির এই কোচগুলো আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের রেলওয়ে কোচ ফ্যাক্টরিগুলোতে তৈরি অত্যাধুনিক ব্রডগেজ ও মিটারগেজ কোচগুলো টেকসই এবং সাশ্রয়ী হওয়ায়
বাংলাদেশ রেলওয়ের বহরে আধুনিক যাত্রীবাহী এবং পণ্যবাহী কোচ যুক্ত করার লক্ষ্যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ সরকার। বর্তমানের ক্রমবর্ধমান যাত্রী চাপ এবং পুরনো কোচের সংকট কাটাতে উন্নত প্রযুক্তির এই কোচগুলো আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের রেলওয়ে কোচ ফ্যাক্টরিগুলোতে তৈরি অত্যাধুনিক ব্রডগেজ ও মিটারগেজ কোচগুলো টেকসই এবং সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশ এই আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে মালবাহী ট্রেনের বগি আমদানির ফলে দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আসবে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বড় ধরণের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *