চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে চলমান আলোচনার পরিসমাপ্তি ঘটাল অন্তর্বর্তী সরকার। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান সরকারের হাতে সময় কম থাকায় এই মেয়াদে চুক্তি সই করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন,
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে চলমান আলোচনার পরিসমাপ্তি ঘটাল অন্তর্বর্তী সরকার। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান সরকারের হাতে সময় কম থাকায় এই মেয়াদে চুক্তি সই করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, “ডিপি ওয়ার্ল্ড খসড়া চুক্তি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে। আমাদের হাতে মাত্র ২ কার্যদিবস বাকি আছে, তাই বাস্তবিকভাবেই এটি এখন আর সম্ভব নয়।” বিডা চেয়ারম্যান আরও জানান, ২০১৯ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আলোচনা গত এক মাসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু এমন একটি কৌশলগত ও বড় চুক্তি সম্পাদনে আরও সময় ও গভীর পর্যালোচনা প্রয়োজন। ফলে এই চুক্তিটি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে বর্তমান প্রশাসন। উল্লেখ্য যে, এই ইজারা চুক্তির প্রতিবাদে আজ সকাল থেকেই ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে, যা বন্দরকে প্রায় অচল করে দিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *