728 x 90

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম: ২২ ক্যারেট ভরি ২ লাখ ৬১ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম: ২২ ক্যারেট ভরি ২ লাখ ৬১ হাজার টাকা ছাড়াল

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই এই নতুন

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলেও মাত্র দুই দিনের মাথায় আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সংগঠনটি। চলতি বছরে এ নিয়ে মোট ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ১৮ বারই দাম বেড়েছে। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories