728 x 90

নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের সরব উপস্থিতি

নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের সরব উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আজই শেষ দিন। এই শেষ মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে রাজধানীর ভোটারদের মন জয় করতে আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) ঢাকার ৮টি স্থানে পথসভা ও নির্বাচনি জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টায় তার নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠ থেকে এই প্রচারণা শুরু হবে। এরপর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আজই শেষ দিন। এই শেষ মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে রাজধানীর ভোটারদের মন জয় করতে আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) ঢাকার ৮টি স্থানে পথসভা ও নির্বাচনি জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টায় তার নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠ থেকে এই প্রচারণা শুরু হবে। এরপর তিনি পর্যায়ক্রমে কলাবাগান, পীরজঙ্গী মাজার, বাসাবো এবং যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বক্তব্য দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, এই পথসভাগুলোর মাধ্যমে তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ভোটারদের সামনে আবারও তুলে ধরবেন। সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বড় জমায়েতের মাধ্যমে তিনি তাঁর এবারের নির্বাচনি সফর ও প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি টানবেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকল প্রকার প্রচারণা বন্ধ হয়ে যাবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories