আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা থেকে সকল প্রকার নির্বাচনি প্রচারণা বন্ধ রাখার বিধান রয়েছে। ফলে মঙ্গলবার সকালের পর থেকে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল জনসভা, মিছিল, শোভাযাত্রা কিংবা মাইকিং করতে
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা থেকে সকল প্রকার নির্বাচনি প্রচারণা বন্ধ রাখার বিধান রয়েছে। ফলে মঙ্গলবার সকালের পর থেকে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল জনসভা, মিছিল, শোভাযাত্রা কিংবা মাইকিং করতে পারবেন না।
বর্তমানে প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের মন জয়ে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টার পর যদি কোনো প্রার্থী বা সমর্থক নির্বাচনি এলাকায় প্রচারণার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই সময়ের পর বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে টহল জোরদার করেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *