728 x 90

২৯৯ আসনে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: নির্বাচনি অপরাধ দমনে কঠোর অবস্থান

২৯৯ আসনে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: নির্বাচনি অপরাধ দমনে কঠোর অবস্থান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরণের নির্বাচনি অপরাধ ও বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশনা ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামীকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে দেশের ২৯৯টি নির্বাচনি আসনে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই বিচারকরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ নির্বাচনের পরদিন পর্যন্ত মাঠে থেকে সরাসরি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরণের নির্বাচনি অপরাধ ও বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশনা ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামীকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে দেশের ২৯৯টি নির্বাচনি আসনে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই বিচারকরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ নির্বাচনের পরদিন পর্যন্ত মাঠে থেকে সরাসরি বিচারিক দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন দণ্ডবিধির অধীনে তারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ভোট জালিয়াতি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত করার মতো অপরাধে জড়িতদের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সাজা দিতে পারবেন। প্রতিটি আসনে গড়ে দুইজন করে এবং ভোটার সংখ্যার আধিক্য ভেদে কোথাও বেশি সংখ্যক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিচারিক ম্যাজিস্ট্রেটদের এই সরব উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং একটি সংঘাতমুক্ত নির্বাচন উপহার দিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছে নির্বাচন কমিশন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories