সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বড় ধরণের নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) ভোর থেকে নির্বাচনি এলাকায় ভোটার ও স্থায়ী বাসিন্দা নন এমন ব্যক্তিদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ
সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বড় ধরণের নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) ভোর থেকে নির্বাচনি এলাকায় ভোটার ও স্থায়ী বাসিন্দা নন এমন ব্যক্তিদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কোনো বহিরাগত ব্যক্তি নির্বাচনি এলাকায় সভা-সমাবেশ বা অবস্থান করতে পারবেন না। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আবাসিক হোটেল এবং মেসগুলোতে কোনো অপরিচিত ব্যক্তি অবস্থান না করে। মূলত বহিরাগতদের মাধ্যমে কেন্দ্রে বিশৃঙ্খলা বা ভোটারদের ভয় দেখানোর আশঙ্কা রোধ করতেই এই কঠোর সিদ্ধান্ত। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মাঠে থাকবে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্ট্রাইকিং ফোর্স।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *