728 x 90

পুঠিয়ায় ট্রাক-ভুটভুটি সংঘর্ষে দুই মুরগি ব্যবসায়ীর মৃত্যু: চালক আটক

পুঠিয়ায় ট্রাক-ভুটভুটি সংঘর্ষে দুই মুরগি ব্যবসায়ীর মৃত্যু: চালক আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দুইজন মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাহেরপুর রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া থেকে তাহেরপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দুইজন মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাহেরপুর রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া থেকে তাহেরপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সংঘর্ষ হলে দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার মুরগি ব্যবসায়ী নাহিম ও হামিম। তারা সকালে রাজশাহী শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মরদেহ ও দুর্ঘটনা কবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories