728 x 90

নির্বাচন ও গণভোট উপলক্ষে ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা

নির্বাচন ও গণভোট উপলক্ষে ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সারা দেশে সব ধরণের ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান সময় থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিরক্ষা বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আকাশে ড্রোন, ঘুড়ি বা কোনো রিমোট কন্ট্রোল চালিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সারা দেশে সব ধরণের ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান সময় থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিরক্ষা বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আকাশে ড্রোন, ঘুড়ি বা কোনো রিমোট কন্ট্রোল চালিত যন্ত্র ওড়াতে পারবেন না। নির্বাচনকালীন সময়ে আকাশপথ ব্যবহার করে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড যাতে না ঘটতে পারে, সেজন্যই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, নির্বাচনের দিনে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় এই নিষেধাজ্ঞা অত্যন্ত কার্যকর হবে। কেউ এই আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories