728 x 90

কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম: চূড়ান্ত পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি

কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম: চূড়ান্ত পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট উপলক্ষে আজ সকাল থেকেই সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বিশেষ নিরাপত্তায় ব্যালট বক্স, সংসদ সদস্য পদের সাদা ব্যালট এবং গণভোটের জন্য নির্ধারিত গোলাপি ব্যালট পেপারগুলো প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যমতে, দেশের ২৯৯টি নির্বাচনী এলাকায় (শেরপুর-৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট উপলক্ষে আজ সকাল থেকেই সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বিশেষ নিরাপত্তায় ব্যালট বক্স, সংসদ সদস্য পদের সাদা ব্যালট এবং গণভোটের জন্য নির্ধারিত গোলাপি ব্যালট পেপারগুলো প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যমতে, দেশের ২৯৯টি নির্বাচনী এলাকায় (শেরপুর-৩ বাদে) সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরণের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। পার্বত্য ও দুর্গম এলাকায় সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। যেকোনো ধরণের নাশকতা রোধে ভোটকেন্দ্র ও সংলগ্ন এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে ওপর থেকে নজরদারি চালানো হচ্ছে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোটকেন্দ্রগুলোতে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos