ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটে প্রথমবারের মতো চালুকৃত ডিজিটাল ও পোস্টাল ব্যালট পদ্ধতিতে অভূতপূর্ব সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রবাস ও দেশের ভেতর থেকে আসা প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ১৫ লাখেরও বেশি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই তাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটে প্রথমবারের মতো চালুকৃত ডিজিটাল ও পোস্টাল ব্যালট পদ্ধতিতে অভূতপূর্ব সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রবাস ও দেশের ভেতর থেকে আসা প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ১৫ লাখেরও বেশি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৭ লাখ ৩০ হাজার ব্যালট মঙ্গলবার রাতের মধ্যেই রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে এবং বাকিগুলো ডাকযোগে আসার প্রক্রিয়ায় রয়েছে। প্রবাসীদের মধ্যে যুক্তরাজ্য, সৌদি আরব ও আমেরিকা থেকে সর্বোচ্চ সংখ্যক ব্যালট এসেছে। ১২ ফেব্রুয়ারি সাধারণ ভোটগ্রহণের দিন কেন্দ্রগুলোতে ব্যালট পেপার গণনার সময় এই পোস্টাল ব্যালটগুলোকেও গণনায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের এই সরাসরি অংশগ্রহণ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *