ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজ থেকে এই বার্তাটি প্রকাশ করা হয়। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজ থেকে এই বার্তাটি প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে অভিনন্দন। জনগণের এই রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, তারেক রহমানের প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধ দেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে।
ড. ইউনূস তার বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, তাঁদের আদর্শ তারেক রহমানের আগামী দিনের পথকে আলোকিত করবে। এছাড়াও, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারেক রহমানের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতার জন্য তাকে বিশেষ ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
পরিশেষে, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রফেসর ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশে আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *