ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকাল শেষ হতে চলায় এটি ছিল মূলত একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত দেড় বছরের দায়িত্ব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকাল শেষ হতে চলায় এটি ছিল মূলত একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত দেড় বছরের দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রধান উপদেষ্টার অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
উপাচার্য এই সময় শিল্পী অধ্যাপক আলপ্তগীন তুষারের আঁকা প্রধান উপদেষ্টার একটি প্রতিকৃতি (পোট্রেট) এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত একটি সালতামামি ড. মুহাম্মদ ইউনূসের হাতে উপহার হিসেবে তুলে দেন। প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উপাচার্যের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *