728 x 90

নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান: আলোচনার কেন্দ্রে নতুন সরকারের রূপরেখা

নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান: আলোচনার কেন্দ্রে নতুন সরকারের রূপরেখা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন মন্ত্রিসভা গঠনের প্রাক্কালে আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সংশ্লিষ্ট সূত্রগুলো এই সফরের তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সর্বদলীয় সহযোগিতার ভিত্তিতে

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন মন্ত্রিসভা গঠনের প্রাক্কালে আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সংশ্লিষ্ট সূত্রগুলো এই সফরের তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সর্বদলীয় সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যেই এই ঝটিকা সফর বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তারেক রহমান ও নাহিদ ইসলামের এই বৈঠককে ‘নতুন বাংলাদেশের রাজনৈতিক সংহতি’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বৈঠকে নতুন সরকারের কাঠামো, প্রশাসনে সংস্কার এবং ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার বিষয়ে আলোচনা হতে পারে। যেহেতু মঙ্গলবারই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, তাই এই বৈঠকের পর বড় কোনো রাজনৈতিক ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories