গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর হয়ে গাজায় সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক। প্রতিবেদনে বলা হয়েছে, এই যোদ্ধাদের একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের নাগরিক যারা একইসাথে ইসরায়েলের পাসপোর্টধারী। এছাড়া তালিকায়
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর হয়ে গাজায় সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক।
প্রতিবেদনে বলা হয়েছে, এই যোদ্ধাদের একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের নাগরিক যারা একইসাথে ইসরায়েলের পাসপোর্টধারী। এছাড়া তালিকায় রাশিয়ার নাগরিকসহ ইউরোপের বিভিন্ন দেশের দ্বৈত নাগরিকদের নাম উঠে এসেছে। গাজায় চলমান এই অভিযানকে বিশ্বের অনেক দেশ ও মানবাধিকার সংস্থা ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে, যেখানে বিদেশি নাগরিকদের এই বিশাল অংশগ্রহণ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, তৃতীয় দেশের নাগরিকদের এভাবে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর নাগরিকরা যখন একই ফ্রন্টে লড়ছে, তখন তা ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। ইতিমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন এই দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *