নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত অনুসন্ধানী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সীমান্ত এলাকার মাদক ব্যবসা, চোরাচালান, সোমেশ্বরী নদীর অবৈধ বালু-পাথর উত্তোলন এবং কলমাকান্দা নির্বাচন অফিসে রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির বিরুদ্ধে তথ্য সংগ্রহে তিনি প্রায়শই মুচি, ফেরিওয়ালা কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশ ধারণ করতেন। হত্যাকাণ্ডের ঠিক আগের
নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত অনুসন্ধানী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সীমান্ত এলাকার মাদক ব্যবসা, চোরাচালান, সোমেশ্বরী নদীর অবৈধ বালু-পাথর উত্তোলন এবং কলমাকান্দা নির্বাচন অফিসে রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির বিরুদ্ধে তথ্য সংগ্রহে তিনি প্রায়শই মুচি, ফেরিওয়ালা কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশ ধারণ করতেন। হত্যাকাণ্ডের ঠিক আগের দিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ‘গডফাদারের চাঞ্চল্যকর অপরাধের তথ্য’ প্রকাশের আগাম ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই বিস্ফোরক তথ্য প্রকাশের আগেই গত বৃহস্পতিবার রাতে তাকে নিজ শ্বশুরবাড়ির সামনে ৬টি গুলি চালিয়ে পৈশাচিকভাবে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিকতার জেরে তিনি ইতিপূর্বেও একাধিকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। তার ব্যবহৃত মোবাইল, কললিস্ট এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ইঙ্গিত বিশ্লেষণ করে পুলিশ এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সুরাহা খোঁজার চেষ্টা করছে। ইতোমধ্যেই পুলিশ এ মামলায় সন্দেহভাজন আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে গ্রেপ্তার করেছে এবং আদালত তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিহত আলিফের পরিবার ও সহকর্মীরা কেবল মাঠপর্যায়ের শুটার নয়, বরং এর পেছনে থাকা মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *