728 x 90

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান: উন্নয়নের আশ্বাসে মুগ্ধ শিক্ষার্থীরা।

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান: উন্নয়নের আশ্বাসে মুগ্ধ শিক্ষার্থীরা।

রংপুর সফরের পথে যাত্রাবিরতি নিয়ে নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক মুহূর্ত কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার সময় প্রধানমন্ত্রী কলেজের ফটকের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখতে পেয়ে তাঁর গাড়িবহর থামাথামি করেন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন

রংপুর সফরের পথে যাত্রাবিরতি নিয়ে নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক মুহূর্ত কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার সময় প্রধানমন্ত্রী কলেজের ফটকের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখতে পেয়ে তাঁর গাড়িবহর থামাথামি করেন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অনুরোধে সেলফি তোলার পাশাপাশি অটোগ্রাফ প্রদান করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর কাছে বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল নির্মাণ, একটি বহুতল একাডেমিক ভবন এবং আধুনিক অডিটরিয়াম প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন। জবাবে প্রধানমন্ত্রী জানান যে তিনি সৈয়দপুর বিজ্ঞান কলেজের সুখ্যাতি সম্পর্কে অবগত আছেন এবং এই দাবিগুলো লিখিতভাবে তাঁর দপ্তরে জমা দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর এমন সাধারণ ও হৃদ্যতাপূর্ণ আচরণে মুগ্ধ হয়ে শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে তিনি রংপুরের উদ্দেশে রওনা হন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories