ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন এবং সফলভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক অফিসিয়াল বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়। অভিনন্দন বার্তায় জার্মানি উল্লেখ করেছে, বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণে জনগণের অংশগ্রহণ প্রশংসনীয়। একইসাথে আগামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন এবং সফলভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক অফিসিয়াল বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
অভিনন্দন বার্তায় জার্মানি উল্লেখ করেছে, বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণে জনগণের অংশগ্রহণ প্রশংসনীয়। একইসাথে আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তির সাথে জার্মানি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।
বিশেষ করে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে জার্মানি আশা প্রকাশ করেছে যে, নতুন বাংলাদেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে বিএনপি গঠনমূলক ভূমিকা পালন করবে। এই অভিনন্দনকে বিএনপির জন্য একটি বড় ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *