পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল বা বিশেষায়িত কোনো চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মূলত তার ডান চোখের জটিল সমস্যা ও গুরুতর দৃষ্টিহানির খবর ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদালতের নির্দেশে গঠিত
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল বা বিশেষায়িত কোনো চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মূলত তার ডান চোখের জটিল সমস্যা ও গুরুতর দৃষ্টিহানির খবর ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদালতের নির্দেশে গঠিত একটি বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে জানা গেছে, ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ নামক গুরুতর সমস্যার কারণে তার এই দৃষ্টিহানি ঘটেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সঠিক সময়ে উন্নত চিকিৎসা না দিলে এটি স্থায়ী অন্ধত্বে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইমরান খানের বোন আলিমা খান এবং তার আইনজীবীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন নির্জন কারাবাস ও সময়মতো চিকিৎসা না দেওয়ায় তার এই দশা হয়েছে। অন্যদিকে, পিটিআই সমর্থকরা রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকার জানিয়েছে, মানবিক দিক বিবেচনা করে তাকে বিশেষায়িত চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এবং শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *