সরকারের প্রশাসনিক কাঠামোর শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্থলাভিষিক্ত হলেন। এম সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ
সরকারের প্রশাসনিক কাঠামোর শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্থলাভিষিক্ত হলেন।
এম সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে তিনি তার বর্তমান পদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের রুটিন ও গুরুত্বপূর্ণ কার্যাবলী তদারকি করবেন। বিশেষ করে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *