ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মিশর। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মিশরীয় দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিতে মিশর সরকার উল্লেখ করেছে, একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। কায়রো বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মিশর। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মিশরীয় দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে মিশর সরকার উল্লেখ করেছে, একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। কায়রো বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মিশরীয় দূতাবাস আরও জানায়, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে তারা নতুন সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর এই ধারাবাহিক অভিনন্দন বিশ্বমঞ্চে বিএনপির গ্রহণযোগ্যতাকে আরও শক্তিশালী করছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *