পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। এই
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। এই মাস আমাদের নৈতিকতা, সততা ও মানবিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করে। রমজান কেবল উপবাস থাকার মাস নয়, বরং এটি অন্যায় ও পাপাচার থেকে নিজেকে দূরে রেখে সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাস।”
তিনি আরও উল্লেখ করেন যে, রমজানের এই পবিত্রতা যেন আমাদের জাতীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও সামাজিক সমতা নিয়ে আসে। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার এবং গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরিশেষে, মহান আল্লাহ যেন আমাদের সকল ইবাদত কবুল করেন এবং দেশ ও জাতিকে হেফাজত করেন— এই প্রার্থনা করেন তিনি।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *