728 x 90

তারেক রহমান ও বিএনপিকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন: গণতান্ত্রিক ধারার প্রশংসায় বিশ্ব সংস্থা

তারেক রহমান ও বিএনপিকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন: গণতান্ত্রিক ধারার প্রশংসায় বিশ্ব সংস্থা

বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং নতুন সরকার গঠনের প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। কমনওয়েলথ মহাসচিব তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ একটি ইতিবাচক দিক। কমনওয়েলথ পরিবার

বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং নতুন সরকার গঠনের প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

কমনওয়েলথ মহাসচিব তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ একটি ইতিবাচক দিক। কমনওয়েলথ পরিবার বাংলাদেশের এই নতুন যাত্রায় গণতন্ত্র, সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে নতুন সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কমনওয়েলথের মৌলিক নীতিগুলো রক্ষায় বাংলাদেশের ভূমিকা আগামীতে আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে, জাতিসংঘ ও বিভিন্ন প্রভাবশালী দেশের পর কমনওয়েলথের এই অভিনন্দন তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিশ্বমঞ্চের জোরালো আস্থার প্রমাণ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories