দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে চলা এই আলোচনায় দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আগামী জাতীয়
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে চলা এই আলোচনায় দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে দুই দলের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান তারেক রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দুই দলের এই শীর্ষ পর্যায়ের যোগাযোগ দেশের ভবিষ্যৎ জোট রাজনীতির সমীকরণকে আরও স্পষ্ট করে তুলছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *