বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অভিনন্দন জানিয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই জোরালো মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, “তারেক রহমান দেশের বর্তমান সংকটকালীন সময়ে যে দূরদর্শী নেতৃত্ব দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। ইনশাআল্লাহ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অভিনন্দন জানিয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই জোরালো মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “তারেক রহমান দেশের বর্তমান সংকটকালীন সময়ে যে দূরদর্শী নেতৃত্ব দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। ইনশাআল্লাহ, তিনি আগামীর বাংলাদেশের হাল ধরবেন এবং আমরা তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।”
বৈঠক শেষে জামায়াত আমীর আরও উল্লেখ করেন যে, ছাত্র-জনতার আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাকে সুসংহত করতে বিএনপি এবং জামায়াত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দলের নির্বাচনী জোত বা কৌশলগত ঐক্যকে আরও সংহত করল। এই ঘোষণা দেশের রাজনীতিতে নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *