নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত চূড়ান্ত ফলাফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। শাপলা কলি প্রতীক নিয়ে লড়াই করে দলটি মোট প্রদত্ত ভোটের ৩.০৫ শতাংশ লাভ করেছে। সদ্য গঠিত এই রাজনৈতিক দলটি সারাদেশে ১০০টির বেশি আসনে প্রার্থী দিয়ে ৬টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত চূড়ান্ত ফলাফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। শাপলা কলি প্রতীক নিয়ে লড়াই করে দলটি মোট প্রদত্ত ভোটের ৩.০৫ শতাংশ লাভ করেছে।
সদ্য গঠিত এই রাজনৈতিক দলটি সারাদেশে ১০০টির বেশি আসনে প্রার্থী দিয়ে ৬টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে গঠিত এই দলটির প্রতি তরুণ ভোটারদের একটি বিশেষ আকর্ষণ ছিল। ৩.০৫ শতাংশ ভোট পাওয়া একটি নতুন দলের জন্য অনেক বড় অর্জন, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটি ‘থার্ড ফোর্স’ বা তৃতীয় শক্তি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম এই ফলাফলকে “নতুন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন” হিসেবে অভিহিত করেছেন। দলটি এককভাবে এত ভোট পাওয়ায় আগামীতে বড় দলগুলোর সাথে আসন ভাগাভাগি বা দরকষাকষিতে তারা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে বলে মনে করা হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *