বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তিনি বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সময়ে
বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তিনি বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও আজ ড. নাসিমুল গনিকে পূর্ণ মেয়াদে নিয়োগ দেওয়া হলো। ১৯৮২ ব্যাচের এই চৌকস কর্মকর্তা এর আগে রাষ্ট্রপতির কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কাজ করেছেন।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিয়োগ দেওয়া হলো। রেওয়াজ অনুযায়ী, নতুন মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *