ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. আবদুল হাছিব। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. আবদুল হাছিব। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এর আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. আবদুল হাছিব তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে দেশি-বিদেশি অসংখ্য গবেষণা এবং প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতায় সমৃদ্ধ।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, বুয়েটের মতো প্রতিষ্ঠানের একজন অভিজ্ঞ শিক্ষককে উপাচার্য হিসেবে পাওয়ায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মান শুরুতে থেকেই অত্যন্ত মজবুত হবে। দায়িত্ব পাওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. আবদুল হাছিব বলেন, “এই নতুন বিদ্যাপীঠকে একটি বিশ্বমানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *