দীর্ঘ ৪ বছরের বিরতি শেষে অবশেষে আন্তর্জাতিক বাজারে গম এবং চিনি রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দেশটির বাণিজ্য বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঐতিহাসিক নির্দেশ জারি করে। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে ২৫ লাখ মেট্রিক টন গম এবং অতিরিক্ত ৫ লাখ মেট্রিক টন গমের
দীর্ঘ ৪ বছরের বিরতি শেষে অবশেষে আন্তর্জাতিক বাজারে গম এবং চিনি রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দেশটির বাণিজ্য বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঐতিহাসিক নির্দেশ জারি করে।
ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে ২৫ লাখ মেট্রিক টন গম এবং অতিরিক্ত ৫ লাখ মেট্রিক টন গমের তৈরি পণ্য রপ্তানির পথ খুলে গেল। পাশাপাশি, চলমান মৌসুমে আরও ৫ লাখ টন চিনি রপ্তানিরও অনুমতি দেওয়া হয়েছে। মূলত ২০২২ সালের মে মাসে অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার অজুহাতে গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত।
বাংলাদেশে গম আমদানিকারকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হিলি ও বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, রাশিয়ার গমের তুলনায় ভারতের গমের পরিবহন খরচ অনেক কম হওয়ায় দেশের বাজারে আটা ও ময়দার দাম দ্রুতই কমে আসবে। তবে ভারতের বর্তমান বাজারমূল্য বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি হওয়ায় নতুন ফসল না ওঠা পর্যন্ত বড় পরিসরে আমদানির জন্য ব্যবসায়ীরা আরও কয়েকদিন অপেক্ষা করতে পারেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *