728 x 90

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান। দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান।

দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। তাঁর এই সফরের সময় মন্ত্রিসভার নতুন সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাভারের এই কর্মসূচির মাধ্যমেই নতুন সরকারের দাপ্তরিক কাজের আনুষ্ঠানিকতা শুরু হলো।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories