728 x 90

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ-এর বৈঠক: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে ঐকমত্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ-এর বৈঠক: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে ঐকমত্য

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে পর্যটন, মৎস্য সম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সরাসরি সাক্ষাৎ।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে পর্যটন, মৎস্য সম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনশক্তি রপ্তানির বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে গুরুত্বারোপ করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপকে বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, “দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে মালদ্বীপ বাংলাদেশের অন্যতম অংশীদার।” এই সাক্ষাতের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নতুন সরকারের সুসম্পর্ক স্থাপনের দৃঢ় ইচ্ছাই প্রতিফলিত হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories