প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং পুনর্গঠনের অংশ হিসেবে সাংবাদিক আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব (APM) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আতিকুর রহমান রুমন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সাথে যুক্ত। পেশাদারিত্ব এবং দক্ষতার কারণে তাঁকে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ দপ্তরে অন্তর্ভুক্ত করা
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং পুনর্গঠনের অংশ হিসেবে সাংবাদিক আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব (APM) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
আতিকুর রহমান রুমন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সাথে যুক্ত। পেশাদারিত্ব এবং দক্ষতার কারণে তাঁকে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি প্রধানমন্ত্রীর সংবাদ ও গণমাধ্যম সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবেন।
নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, পেশাদারিত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তিনি নিবেদিত থাকবেন। নতুন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা জনগণের কাছে তুলে ধরাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *