বইপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। আজ এক বিশেষ সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক পটপরিবর্তন ও প্রস্তুতির কারণে মেলা কিছুটা দেরিতে শুরু হলেও মেলা চলবে মাসব্যাপী। এবারের মেলার সবচেয়ে বড় চমক হচ্ছে স্টল ভাড়া মওকুফ। প্রকাশনা শিল্পের সংকট কাটিয়ে
বইপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। আজ এক বিশেষ সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক পটপরিবর্তন ও প্রস্তুতির কারণে মেলা কিছুটা দেরিতে শুরু হলেও মেলা চলবে মাসব্যাপী।
এবারের মেলার সবচেয়ে বড় চমক হচ্ছে স্টল ভাড়া মওকুফ। প্রকাশনা শিল্পের সংকট কাটিয়ে উঠতে এবং লেখকদের উৎসাহিত করতে নতুন সরকার স্টল ও প্যাভিলিয়নের ভাড়া শতভাগ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে বরাবরের মতোই মেলার আয়োজন করা হচ্ছে। তবে এবারের মেলায় নিরাপত্তার পাশাপাশি সৃজনশীলতা ও তারুণ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *