আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন পালন এবং গরমের কথা বিবেচনা করে এবার রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত পাঠদান বন্ধ থাকবে। এর আগে বিভিন্ন
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন পালন এবং গরমের কথা বিবেচনা করে এবার রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত পাঠদান বন্ধ থাকবে। এর আগে বিভিন্ন মেয়াদে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও, নতুন সরকার জনস্বার্থে এই পূর্ণাঙ্গ ছুটির সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে আগামী পহেলা রমজান থেকে শুরু করে ঈদুল ফিতর পর্যন্ত একটানা ছুটি পাবেন শিক্ষার্থী ও শিক্ষকরা। অভিভাবক মহল সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিখন ঘাটতি পূরণে পরবর্তী সময়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *