পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার এখন ইফতারির সুবাসে মউ মউ করছে। কয়েকশ বছরের পুরনো এই বাজারটি বরাবরের মতোই দেশের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ইফতারের মিলনমেলায় পরিণত হয়েছে। চকবাজারের সবচেয়ে বড় আকর্ষণ ‘বড় বাপের পোলায় খায়’ তৈরিতে ব্যস্ত কারিগররা। মাংস, ডাল, ডিম এবং হরেক রকম মশলার মিশ্রণে তৈরি এই বিশেষ ইফতারি কিনতে
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার এখন ইফতারির সুবাসে মউ মউ করছে। কয়েকশ বছরের পুরনো এই বাজারটি বরাবরের মতোই দেশের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ইফতারের মিলনমেলায় পরিণত হয়েছে।
চকবাজারের সবচেয়ে বড় আকর্ষণ ‘বড় বাপের পোলায় খায়’ তৈরিতে ব্যস্ত কারিগররা। মাংস, ডাল, ডিম এবং হরেক রকম মশলার মিশ্রণে তৈরি এই বিশেষ ইফতারি কিনতে মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন। এছাড়া সুতি কাবাব, জালি কাবাব, নার্গিস কোফতা, আস্ত খাসির রোস্ট এবং ডজনখানেক পদের জিলাপি আর শাহী শরবতে সেজেছে দোকানগুলো।
ব্যবসায়ীরা জানান, নতুন সরকারের অধীনে বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকায় এবার মানুষের মধ্যে ইফতারি কেনায় বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। ঐতিহ্যের এই স্বাদ যেন সাধারণ মানুষের নাগালে থাকে, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তারা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *