728 x 90

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ: নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর উন্নয়ন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ: নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর উন্নয়ন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ। দায়িত্ব গ্রহণের পর সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ। দায়িত্ব গ্রহণের পর সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর চলমান কার্যক্রম ও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বহির্বিশ্বে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও বীরত্বগাথার প্রশংসা করেন। তিনি আধুনিক ও যুগোপযোগী ‘ফোর্সেস গোল’ অর্জনে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে তিন বাহিনী প্রধানের সাথে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories