পবিত্র রমজান মাসে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নিয়মিত নামাজ ও তারাবি আদায়ের জন্য প্রতিদিন ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। নিরাপত্তার অজুহাতে এবারও সাধারণ ফিলিস্তিনিদের ওপর কঠোর শর্তারোপ করা হয়েছে। কেবল নির্দিষ্ট বয়সের (পুরুষ ৫৫ বছরের বেশি এবং নারী ৫০ বছরের বেশি) ফিলিস্তিনিরাই
পবিত্র রমজান মাসে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নিয়মিত নামাজ ও তারাবি আদায়ের জন্য প্রতিদিন ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নিরাপত্তার অজুহাতে এবারও সাধারণ ফিলিস্তিনিদের ওপর কঠোর শর্তারোপ করা হয়েছে। কেবল নির্দিষ্ট বয়সের (পুরুষ ৫৫ বছরের বেশি এবং নারী ৫০ বছরের বেশি) ফিলিস্তিনিরাই এই অনুমতির আওতায় থাকছেন। এছাড়া যাদের নিরাপত্তা ছাড়পত্র বা বিশেষ পারমিট রয়েছে, তারা এই প্রবেশাধিকার পাবেন।
ফিলিস্তিনি ধর্মপ্রাণ মুসলমানরা এই সীমিত সংখ্যার ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ প্রতি বছর রমজানে কয়েক লাখ মুসল্লি আল-আকসায় জমায়েত হন। সীমিত সংখ্যক এই অনুমতির ফলে সাধারণ ফিলিস্তিনিদের বড় একটি অংশ পবিত্র এই মসজিদে ইবাদত করা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *