বিশ্বকাপ জয়ী দেশ আর্জেন্টিনা বর্তমানে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দেশটির সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা একদম তলানিতে ঠেকেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চাল, ডাল বা মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে এখন মানুষকে ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে হচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতির হার ২৫০
বিশ্বকাপ জয়ী দেশ আর্জেন্টিনা বর্তমানে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দেশটির সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা একদম তলানিতে ঠেকেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চাল, ডাল বা মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে এখন মানুষকে ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে হচ্ছে।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতির হার ২৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশটিতে দারিদ্র্যের হার এখন ৫৭ শতাংশের বেশি। সুপারমার্কেটগুলোতে কেনাকাটা করতে আসা ক্রেতারা জানাচ্ছেন, আগে যা তারা নগদ টাকায় কিনতেন, এখন তা কিস্তিতে বা ঋণের টাকায় কিনতে হচ্ছে। অনেক পরিবার দিনে মাত্র একবার খাবার খেয়ে দিনাতিপাত করছে।
প্রেসিডেন্ট জাভিয়ের মিলে-র কঠোর অর্থনৈতিক সংস্কার এবং ব্যয় সংকোচনের ফলে পরিস্থিতি সাময়িকভাবে আরও জটিল হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত বৈদেশিক বিনিয়োগ বা কার্যকর ব্যবস্থা না নিলে লাতিন আমেরিকার এই দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *