কুমিল্লায় একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চার সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের কোনো এক সদস্য রান্নাঘরে গিয়ে চুলার সুইচ অন করার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, রাতে কোনোভাবে
কুমিল্লায় একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চার সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের কোনো এক সদস্য রান্নাঘরে গিয়ে চুলার সুইচ অন করার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, রাতে কোনোভাবে গ্যাসের লাইন লিকেজ হয়ে পুরো রান্নাঘরে গ্যাস জমে ছিল। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়াল ও জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত গ্যাস লাইন ও চুলা পরীক্ষার জন্য নগরবাসীকে পুনরায় সতর্ক করা হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *