728 x 90

আইন মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা: অফিসে আসা-যাওয়ায় অনিয়ম করলে নিতে হবে কঠোর শাস্তি

আইন মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা: অফিসে আসা-যাওয়ায় অনিয়ম করলে নিতে হবে কঠোর শাস্তি

আইন ও বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে অফিসে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো ধরণের অনিয়ম বা ফাঁকিবাজি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি

আইন ও বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে অফিসে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো ধরণের অনিয়ম বা ফাঁকিবাজি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি এবং অফিস সময় শেষ না হওয়া পর্যন্ত কর্মস্থলে অবস্থান করা বাধ্যতামূলক। সাম্প্রতিক কিছু পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে। বায়োমেট্রিক হাজিরা এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে উপস্থিতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা বিনা অনুমতিতে দেরিতে অফিসে আসবেন বা সময়ের আগে অফিস ত্যাগ করবেন, তাদের কৈফিয়ত তলবসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে গতিশীলতা ফেরাতে এবং জনসেবা নিশ্চিত করতেই এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories