728 x 90

বান্দরবানে জেএসএস সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলি: ১ জন আটক, অস্ত্র উদ্ধার

বান্দরবানে জেএসএস সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলি: ১ জন আটক, অস্ত্র উদ্ধার

বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (মূল) সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এই অভিযানে সেনাবাহিনীর সদস্যরা এক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছেন। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে বান্দরবানের একটি প্রত্যন্ত অঞ্চলে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জেএসএস সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে

বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (মূল) সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এই অভিযানে সেনাবাহিনীর সদস্যরা এক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছেন। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে বান্দরবানের একটি প্রত্যন্ত অঞ্চলে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জেএসএস সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা গহীন জঙ্গলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়।

ঘটনাস্থল তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান বা ‘কম্বিং অপারেশন’ চলছে। বান্দরবানের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও সেনাবাহিনীর শক্ত অবস্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories