দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাস আয়ে দারুণ গতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২৫৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানামুখী উৎসাহ এবং ডলারের বিনিময়
দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাস আয়ে দারুণ গতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২৫৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানামুখী উৎসাহ এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১১৮-১২০ টাকা হিসেবে)।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী মাসে এটি আরও বৃদ্ধি পাবে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি ডলার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত বছরের একই সময়ের তুলনায় এবারের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *