দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ হয়ে থাকা শিল্প কারখানাগুলো পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নানা কারণে অনেক সম্ভাবনাময় শিল্প কারখানা বন্ধ হয়ে আছে। এগুলো ফেলে না
দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ হয়ে থাকা শিল্প কারখানাগুলো পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নানা কারণে অনেক সম্ভাবনাময় শিল্প কারখানা বন্ধ হয়ে আছে। এগুলো ফেলে না রেখে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করতে হবে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তিমালিকানাধীন যে সকল কারখানা বর্তমানে উৎপাদনহীন অবস্থায় রয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা যাচাই করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রয়োজনে বিদেশি বিনিয়োগ বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) মাধ্যমে এই কারখানাগুলো সচল করা হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে শিল্প মালিক ও শ্রমিক মহলে আশার আলো দেখা দিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *